মালদা

গোপনভাবে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। মালদহের কালিয়াচক থেকে আবার গ্রেফতার জুয়াড়ি। এদিন গ্রেফতার হয় চার জন জুয়াড়ি। ধৃতরা হল মিঠুন সাহা, সাদ্ধাম সেখ, ফিরোজ সেখ, এবং মহম্মদ মুস্তাফা সেখ। ধৃতদের বাড়ি কালিয়াচক থানা এলাকাতেই। জানা যায় বুধবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন বাবুরহাট এলাকায় হানা দেয়। সেখানে পুলিশ একটি গোপন ডেরা থেকে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে। বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হয়েছে ২৩২০ টাকার বোর্ডমানি। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JfG2b6fh6Qc